1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ভোর থেকেই মাঠে অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ভোর থেকেই মাঠে অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

মো:এনামুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৯৪ বার পঠিত

 

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ভোর থেকেই মাঠে অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে কিশোরগঞ্জ শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে তাদের অবস্থান লক্ষ্য করা যায়।

 

জানা গেছে, সকাল থেকেই শহরের পুরান থানা, সদর হাসপাতালের সামনে বটতলা, আখড়া বাজার, জেলা স্মরণী মোড়, নগুয়া শেষ মোড়, বড় বাজার জাহাঙ্গীর মোড়, কালীবাড়ি মোড় এবং কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের জেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হন। এসময় তারা আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বিভিন্ন স্লোগান দেন।

 

সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের প্রার্থী অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন।

 

নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিয়ে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নাশকতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখেন।

 

জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, আমরা শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ চাই। জনগণের জানমাল রক্ষায় জামায়াতের নেতা-কর্মীরা মাঠে আছে। কোনো অরাজকতা বা নাশকতা হলে আমরা তা প্রতিহত করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ