1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চট্টগ্রামে সিভিল সার্জনের সঙ্গে এমএসএফ প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ বৈঠকে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামে সিভিল সার্জনের সঙ্গে এমএসএফ প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ বৈঠকে

মোঃ শহিদুল ইসলাম  বিশেষ সংবাদদাতাঃ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

 

 

 

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে আজ আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা Médecins Sans Frontières (MSF)–এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সিভিল সার্জন চট্টগ্রাম ডা. জাহাঙ্গীর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

বৈঠকে চট্টগ্রাম জেলায় ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের ক্রমবর্ধমান পরিস্থিতি, জনস্বাস্থ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি নিয়ে গভীর আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও যৌথ উদ্যোগের মাধ্যমে রোগ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

সাক্ষাৎকালে এমএসএফ প্রতিনিধিদলের সদস্য ডা. ফাতেমা ফেরদৌসী, জোয়ান বার্নাল ও ড্যানিয়েল স্থানীয় পর্যায়ে জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে তাঁদের সংস্থার অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় প্রশিক্ষিত জনবল, লজিস্টিক সহায়তা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে মাঠ পর্যায়ে কার্যকর উদ্যোগের আশ্বাস প্রদান করেন।

 

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “চট্টগ্রামে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ ছাড়া এই চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়। এমএসএফ-এর অভিজ্ঞতা ও সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান হবে।”বৈঠকে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও এমএসএফ যৌথভাবে সচেতনতা বৃদ্ধি, ভেক্টর কন্ট্রোল, রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থাপনা উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণে সম্মত হয়।

 

সভা শেষে প্রতিনিধিদল সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা নির্ধারণ এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করেন। চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারি সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর এমন অংশগ্রহণ স্বাস্থ্যসেবা খাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন সিভিল সার্জন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ