
এম,মছিবুর রহমান বাবুল,
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
তারিখ:-১২/১১/২০২৫,
চট্টগ্রাম বোয়ালখালি উপজেলায় ১০৪ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত।
গতকাল(১১ নভেম্বর)বুধবার বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় বোয়ালখালি উপজেলা স্কাউটস ব্যবস্হানায় ১০৪ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ১১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পাঁচ দিন ব্যাপী উপজেলার বেঙ্গুরা কে,বি,কে,আর বালিকা উচ্চ বিদ্যালয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠান কোর্স লিডার প্রবীর কুমার মজুমদার এএলটি”র” সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালি উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস বোয়ালখালি উপজেলা সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ,সম্পাদক নূরুল আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত কোর্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, বেঙ্গুরা কেবিকেআর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক কান্তি সেন, বাংলাদেশ স্কাউটস বোয়ালখালি উপজেলা কোষাধ্যক্ষ নজির আহমদ,সহকারী কমিশনার মোহাম্মদ ইলিয়াস, প্রশিক্ষক বৃন্দরা যথাক্রমে স্কাউটার এস,এম,শাহনেওয়াজ আলী মির্জা এলটি,মোহাম্মদ সোলাইমান এলটি, নূরুল ইসলাম এএলটি,নূরুল আকতার,প্রজীব কুমার বড়ুয়া উডব্যাজার ,সজল কান্তি বড়ুয়া উডব্যাজার,গোলাম মোস্তফা উডব্যাজার,ও হোসাইন মাহমুদ উডব্যাজার।