1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বালিয়াডাঙ্গীতে ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশন এর কমিটি গঠন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশন এর কমিটি গঠন

মোঃ সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

 

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় (১২ নম্ভেবর) বুধবার উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশন-এর নয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে মোঃ হাসান আলী সভাপতি এবং জুয়েল রানা সাধারণ সম্পাদক,সহ সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুল্লা রহমান লিটন, প্রচার সম্পাদক বুলবুল ইসলাম, ক্যাশিয়ার আনিশ আহমেদ,কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ রাইয়ানুল হক ও রহমতউল্লাহ হিসেবে নির্বাচিত হন।

 

অনুষ্ঠানে বিভিন্ন কীটনাশক কোম্পানির প্রতিনিধিসহ প্রায় ৩০-৩৫ জনেরও বেশি কোম্পানির অফিসার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, বালিয়াডাঙ্গী উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোহাম্মদ এহসানুল হক।

 

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ সকল সদস্যকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,

এই সংগঠন ফসল সুরক্ষা ও কৃষক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। আমি সংগঠনের সকল সদস্যের সার্বিক সফলতা ও উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।”

ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশন-এর কাজের ক্ষেত্র এই সংগঠন মূলত

কৃষকদের ফসল সুরক্ষা ও রোগ-পোকার আক্রমণ প্রতিরোধে কাজ করে,

কীটনাশক ব্যবহারের সঠিক পরামর্শ দেয়,

কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করে,

পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা প্রচার করে।

নবনির্বাচিত সভাপতির বক্তব্য

নবনির্বাচিত সভাপতি মোঃ হাসান আলী তার বক্তব্যে বলেন । আমরা এই সংগঠনের মাধ্যমে কৃষকদের পাশে থাকতে চাই। ফসল সুরক্ষা, কীটনাশকের সঠিক ব্যবহার, এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রচারের মাধ্যমে বালিয়াডাঙ্গীর কৃষিকে আরও এগিয়ে নিতে আমরা একযোগে কাজ করব। সকল সদস্যের সহযোগিতা নিয়ে সংগঠনকে একটি মডেল সংগঠনে পরিণত করব ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ