1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে রায়পুর প্রেসক্লাবের কঠোর অবস্থান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে রায়পুর প্রেসক্লাবের কঠোর অবস্থান

আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার 
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

 

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার

 

লক্ষ্মীপুরের রায়পুরে এক ভুয়া সাংবাদিক রায়পুর প্রেসক্লাবের সদস্য পরিচয়ে চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে রায়পুর প্রেসক্লাব। সম্প্রতি “মো. এহসানুল আসিব মাসুম, দৈনিক জনতা, রুস্তমালী ডিগ্রি কলেজ প্রতিনিধি, রায়পুর, লক্ষ্মীপুর” নামের এক ব্যক্তি নিজেকে সাংবাদিক ও রায়পুর প্রেসক্লাবের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চাঁদাবাজি, হুমকি-ধমকি ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে—এমন তথ্য প্রেসক্লাবের নজরে আসে।

 

বুধবার (১২ নভেম্বর) প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক এম আর সুমন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, উক্ত ব্যক্তির সঙ্গে রায়পুর প্রেসক্লাবের কোনো সম্পর্ক নেই। সে কখনো রায়পুর প্রেসক্লাবের সদস্য ছিলনা এবং বর্তমানেও নাই।তাকে কখনো ক্লাবের সদস্য হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়নি। তার নামের সঙ্গে ক্লাবের এক সদস্যের নামের মিল থাকায় কেউ কেউ বিভ্রান্ত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

বিবৃতিতে রায়পুর প্রেসক্লাব প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের প্রতারক ও সমাজবিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণকে এসব ভুয়া সাংবাদিকদের কার্যকলাপ থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

 

প্রেসক্লাবের পক্ষ থেকে আরও বলা হয়, “রায়পুর প্রেসক্লাব সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ন্যায়, শৃঙ্খলা ও পেশাগত মর্যাদা রক্ষা করতে বদ্ধপরিকর।”

বিবৃতির অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ