1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

মো: হামিম রানা
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

 

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চারজন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—

 

১️.মোঃ খলিলুর রহমান (৫০) — ০১ নং ধর্মগড় ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি মৃত হোসেন আলীর পুত্র ও খাদেজা বেগমের সন্তান। ঠিকানা: সম্পদবাড়ি ভাওয়ালবস্তি, ০৯ নং ওয়ার্ড, ০১ নং ধর্মগড় ইউপি।

 

২️.মোঃ জিয়াউর রহমান ওরফে জেনারুল (৪০) — ০১ নং ধর্মগড় ইউপির আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তিনি মোঃ এনামুল হক ও মোছাঃ ফিরোজা বেগমের পুত্র। ঠিকানা: সালফারাম, ০৫ নং ওয়ার্ড, ০১ নং ধর্মগড় ইউপি।

 

৩️. মোঃ হামিদুর রহমান (৬০) — ০৫ নং বাচোর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। তিনি মৃত বজির উদ্দিন ও মৃত রেজিয়া বেগমের পুত্র। ঠিকানা: রাজোর, ০৭ নং ওয়ার্ড, ০৫ নং বাচোর ইউপি।

 

৪️. মোঃ সারোয়ার লিয়ন (৩২) — ০৫ নং বাচোর ইউপির স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী। তিনি মোঃ হামিদুর রহমান ও হানুফা বেগমের পুত্র। ঠিকানা: রাজোর, ০৭ নং ওয়ার্ড, ০৫ নং বাচোর ইউপি।

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ নভেম্বর ২০২৫) রাত্রী অনুমান ০০টা ৪৫ মিনিটে খলিলুর রহমান, ০১টা ৫০ মিনিটে জিয়াউর রহমান ওরফে জেনারুল, এবং ০৩টা ৪০ মিনিটে হামিদুর রহমান ও সারোয়ার লিয়ন— এদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসেদুল হক জানান, “তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিয়মিত মামলার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

 

পুলিশ জানায়, অভিযানের সূত্র রাণীশংকৈল থানার জিডি নং-১৬৭, তারিখ ০৪ ফেব্রুয়ারি ২০২৫।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ