1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) মধুপুর উপজেলা শাখার কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত  - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) মধুপুর উপজেলা শাখার কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

আজিজ চৌধুরী
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

 

 

আঃ আজিজ চৌধুরী

(মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ

 

বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) মধুপুর উপজেলা শাখার কমিটির পরিচিতি এবং আইডি কার্ড বিতরণ, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী- পুরুষ নির্যাতন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও অবৈধ দখল প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) মধুপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হামিদ। বাসক মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা দায়রা জজ আদালতের বিশেষ পি,পি ও বাসক টাঙ্গাইল জেলা শাখার উপদেষ্টা এড. মোঃ শাহজাহান কবির। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন টাঙ্গাইল জেলা দায়রা জজ আদালতের বিশেষ এ,পি,পি, প্যানেল আইনজীবী,ও টাঙ্গাইল জেলা বাসকের সেক্রেটারী জেনারেল এড. মোহাম্মদ ফরিদ আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বাসক) টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল আইনজীবী এড. সারমিন খাঁন, (বাসক) টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও প্যানেল আইনজীবী এ পি,পি এড. মাসুদ রানা। বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আইন-সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) প্রধান কার্যালয়ের (প্রশাসনিক বিভাগের) পরিচালক প্রশাসক মো. আশিক।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার রকিব আল রানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.মোস্তফা হোসাইন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নারায়ন ভৌমিক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাজমুল হাসান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক), ঘাটাইল শাখার সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমান প্রমুখ। এসময় মধুপুর উপজেলা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন( বাসক) এর সকল নেতৃবৃন্দ ও সদস্য গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) মধুপুর উপজেলা শাখার সকল সদস্যদের হাতে পরিচয় পত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। অতিথিদের মাঝে উপহার স্বরুপ ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ আইন-সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) মধুপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ