1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ যুবককে কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ যুবককে কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত 

এম,মছিবুর রহমান বাবুল,  জেলা প্রতিনিধি চট্টগ্রামঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

 

তারিখ:-১১/১১/২০২৫,

চট্টগ্রাম বোয়ালখালি উপজেলায় মাদক সেবনের দায়ে,পৌরসভার তিন যুবককে কারাদণ্ডে দন্ডিত করলেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল(০৯ নভেম্বর)রবিবার সকাল সারে ১১ টায় বোয়ালখালি পৌরসভার গোমদন্ডী ফুলতল এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অভিযান পরিচালনা করে দণ্ডাদেশ প্রধান করেন বোয়ালখালি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

দোষীদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৯(১)গ ধারায় ২ জনকে ১৪ দিনের বিনাশ্রমে কারাদণ্ড ও ১ জনকে ৭দিনের বিনাশ্রমে কারাদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, পৌর সদরের আবুল কালামের পুত্র মোহাম্মদ বিন হোসাইন জিয়া(২২),আবু সাঈদের পুত্র নাজমুল হাসান(১৯),বোয়ালখালি পৌরসভার  পশ্চিমে গোমদন্ডী এলাকার মৃত নুরুন্নবীর পুত্র মোহাম্মদ নায়েম উদ্দিন(২৫),চট্টগ্রাম জেলা কার্যালয় “ঘ”সার্কেলের উপ-পরিদর্শক একেএম আজাদ উদ্দিন বলেন, বোয়ালখালি পৌরসভায় গোমদন্ডী ফুলতল এলাকা থেকে ইয়াবা সেবন অবস্হায় তাদের গ্রেফতার করা হয়। ওই সময় তাদের কাজ থেকে মাদকদ্রব্য সেবনের কিছু সরঞ্জাম পাওয়া যায়।পরবর্তীতে তিন জনকে আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ