1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবার অর্থোপেডিক অপারেশন সফলভাবে সম্পন্ন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবার অর্থোপেডিক অপারেশন সফলভাবে সম্পন্ন

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সফলভাবে অর্থোপেডিক (হাড়ের) অপারেশন সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটির ৫১ বছরের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এই ঐতিহাসিক অপারেশনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হলো।

অপারেশনটি সম্পন্ন করেন এনেসথেশিওলজিস্ট ডা. আদনান আরাফাতের নেতৃত্বে একটি দক্ষ মেডিকেল টিম।

 

স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী বলেন, “আলহামদুলিল্লাহ, এটি আমাদের সকলের জন্য একটি আনন্দের দিন। উপজেলা পর্যায়ে এই সেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষ এখন হাড়-সংক্রান্ত জটিল চিকিৎসা স্থানীয় পর্যায়েই পাবে।”

 

তিনি এই সাফল্যের জন্য নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারী, এনেসথেশিওলজিস্ট ডা. আদনান আরাফাত, এবং বিশেষভাবে দিনাজপুর জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস ও আরএমও ডা. মুকসিদ এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন এমন ধরনের অপারেশনের জন্য রোগীদের জেলা সদর কিংবা রংপুর, রাজশাহীতে যেতে হতো। এখন স্থানীয় পর্যায়ে এই সেবা চালু হওয়ায় সময়, অর্থ ও ভোগান্তি—সবকিছুই কমে আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ