1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ধর্মপাশা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

 

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের ধর্মপাশা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে দৈনিক সংবাদ ও সিলেট প্রতিদিনের উপজেলা প্রতিনিধি সেলিম আহম্মেদ এবং দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি শাকিন শাহ।

 

১৪ সদস্য বিশিষ্ট এই নবগঠিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি আরিফ খান (ডেইলি অবজারভার), যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. মনির হোসেন (আমার বার্তা),

সাংগঠনিক সম্পাদক রবি মিয়া (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ আকমল হোসেন চৌধুরী (ভোরের সময়), দপ্তর সম্পাদক সাঈদ কুতুব (দৈনিক সংগ্রাম), প্রচার সম্পাদক সাইফুল ইসলাম (মুভি বাংলা টিভি)।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন—মো. রফিকুল ইসলাম টিটু (দৈনিক জনকথা), ইমাম হোসেন (মুক্ত খবর), মো. শামীম আহমেদ (সময়ের বুলেটিন)।

 

এছাড়া সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন—মো. আল আমিন (দৈনিক আমাদের মাতৃভূমি), মইনুল করিম রাজা (দৈনিক বাংলা ধারা) এবং ইলিয়াস হায়দার সেতু (আজকের খবর)।

 

সভা শেষে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে প্রেসক্লাবের গঠনতন্ত্রের আংশিক পাঠ করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ