1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দুগ্ধজাত পণ্য প্রস্তুত ও বিপণন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

দুগ্ধজাত পণ্য প্রস্তুত ও বিপণন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

আঃ আজিজ চৌধুরী   (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

 

 

টাঙ্গাইলের মধুপুর উপজেলার সিমান্তবর্তী ধনবাড়ীর ভাইঘাট ব্র্যাক শাখার অন্তর্ভুক্ত আজগড়া গ্রামে টাংগাইল-৩ রিজিয়নের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্তৃক মাঠ পর্যায়ে ২ দিন ব্যাপি দুগ্ধজাত পণ্য প্রস্তুত ও বিপণন এবং গবাদী প্রাণীর সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) আয়োজনে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে দুই দিনব্যাপী দুগ্ধজাত পণ্য প্রস্তুত ও বিপণন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায়

সভাপতিত্ব করেন , রিজিওনাল ম্যানেজার-দাবি (টাঙ্গাইল-৩ রিজিওন) বিশ্বজীৎ কুমার দে, তাছাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর চলমান প্রডাক্ট শস্য নিরাপত্তা বীমা,গবাদিপ্রাণী সুরক্ষা বীমা,একুয়াকালচার বীমা ও আপ-কামিং কৃষিজ প্রডাক্ট ও সেবা নিয়ে আলোচনা করেন তানিয়া নাসরিন,ডিভিশনাল সেক্টর স্পেশালিষ্ট,সেন্ট্রাল-১(কৃষি ও বীমা ইউনিট) এবং ,টাংগাইল-৩ (কৃষি ও বীমা ইউনিট) সম্প্রসারণ কর্মকর্তা মো. বাকিউর রহমান।

এসময় গবাদি প্রাণীর পরিচর্যা, স্বাস্থ্য ও বিভিন্ন রোগ এনথ্রাক্স, এলএসডি, এফএমডি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ধনবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার পাল। তিনি তার বক্তব্যে গরু খামারীদের উদ্দেশ্য বলেন যেকোনো প্রয়োজনে খামারিদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

দুগ্ধজাত পন্য যেমন, দই, ঘি, মাখন, ছানা, ইত্যাদি তৈরী নিয়ে বিস্তারিত আলোচনা করার পর ব্যবহারিক ক্লাসের মাধ্যমে সকলকে বুঝিয়ে দেওয়া হয়। ব্যবহারিক ক্লাস পরিচালনা করেন, দুগ্ধজাত পণ্য তৈরীর কারিগর শাহাবুদ্দিন।

উক্ত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সরকার হাসানুওয়াইজ (ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-

অরডিনেটর) শামসুল হুদা (এলাকা ব্যবস্থাপক)

দিলীপ কুমার (শাখা ব্যবস্থাপক)।

খামারিরা এই প্রশিক্ষণ থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন এবং জানান যে, এ ধরনের কর্মসূচি তাদের জন্য অত্যন্ত কার্যকর। তারা মনে করেন দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এটাও বলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের এই মহান উদ্যোগ নিঃসন্দেহে খামারীদের জন্য সময়োপযোগী ও ফলপ্রসূ পদক্ষেপ। সর্বশেষে কৃষক-কৃষাণীরা ব্র্যাকের এই উদ্দ্যোগকে ধন্যবাদ জানান এবং এই ধরনের কর্মশালা অব্যাহত রাখতে আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ