1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জর্ডানে বাংলাদেশি নারী শ্রমিকদের দুঃসহ জীবন: সহযোগিতা চান দূতাবাসের কাছে - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

জর্ডানে বাংলাদেশি নারী শ্রমিকদের দুঃসহ জীবন: সহযোগিতা চান দূতাবাসের কাছে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

জর্ডানের আলতা জুমা নুর ইসলাম কোম্পানিতে কর্মরত বাংলাদেশি গার্মেন্টস কর্মীরা মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কর্মীদের করা অভিযোগের সবগুলোই সত্য বলে জানিয়েছেন ঘটনাস্থলে গিয়ে প্রতিবেদন সংগ্রহ করা সাংবাদিকরা।

 

শ্রমিকদের অভিযোগ— তাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। ইতোমধ্যে প্রায় ২০ জন কর্মীকে পুলিশ আটক করেছে। কোম্পানির মালিক ৫ জনকে ছাড়িয়ে আনলেও বাকি শ্রমিকদের ছাড়ানোর কোনো উদ্যোগ নিচ্ছেন না বলে জানা গেছে।

 

খাবারের মান নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ। শ্রমিকরা জানান, তাদের নিম্নমানের খাবার দেওয়া হয়। সপ্তাহে একদিন মুরগির মাংস দেওয়া হলেও তা দুর্গন্ধযুক্ত হওয়ায় খাওয়া যায় না। এমনকি বছরে মাত্র একদিন গরুর মাংস খেতে দেওয়া হয়।

 

এ অবস্থায় তারা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর আশায়। কিন্তু সেই সামান্য সুখটুকুও যেন অধরা হয়ে পড়েছে তাদের কাছে। নিয়মিত বেতন না পেয়ে ২-৩ মাস পর পর আংশিক বেতন পাচ্ছেন তারা। এতে করে তারা এখন চরম অসহায় অবস্থায় পড়েছেন।

 

এমন পরিস্থিতিতে তারা বাংলাদেশ দূতাবাসে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও, শ্রমিকদের পক্ষে পুনরায় দূতাবাসে যাওয়া সম্ভব হচ্ছে না— কারণ তাদের কাছে যাতায়াতের ভাড়াও নেই।

 

শ্রমিকরা বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ ও দ্রুত সহযোগিতা কামনা করেছেন, যাতে তাদের এই চরম ভোগান্তি ও দুর্দশার অবসান ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ