1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রায়পুরে প্রতারণার মাধ্যমে ভিটিজমি লিখে নেওয়ায় বৃদ্ধার সংবাদ সম্মেলন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রায়পুরে প্রতারণার মাধ্যমে ভিটিজমি লিখে নেওয়ায় বৃদ্ধার সংবাদ সম্মেলন

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

 

লক্ষ্মীপুরের রায়পুরে আব্বাস আলী সড়কে অবস্থিত ‘নুপুর বোডিং’ এর ভিটিজমি আপন ভাইয়ের ছেলে প্রতারণার মাধ্যমে ছাপ-কবলা রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে এক ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী ভিটিমালিক ফয়েজেন নেছা নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি দেশবাসী ও প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করেন।

 

 

লিখিত বক্তব্যে ফয়েজেন নেছা বলেন, তিনি একজন অশিক্ষিত ও বয়োবৃদ্ধ মহিলা। শারীরিকভাবে চলাচলে অক্ষম এবং তাঁর নামে কোনো ব্যাংক হিসাবও নেই। গত ২১ অক্টোবর ২০২৪ সালে তাঁর আপন ভাইয়ের ছেলে জসিম উদ্দিন তাকে চিকিৎসার কথা বলে প্রতারণার মাধ্যমে ৫১ লাখ ১০ হাজার টাকা মূল্য দেখিয়ে তাঁর মালিকানাধীন আব্বাস আলী সড়কের ‘নুপুর বোডিং’ এর ভিটিসহ সম্পত্তির ছাপ-কবলা দলিল রেজিস্ট্রি করে নেন।

 

 

ভুক্তভোগী ফয়েজেন নেছা জানান, ২০২৪ সালের ৯ ডিসেম্বর পুত্রবধূ শিরিন আক্তারের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি দলিলের নকল কপি সংগ্রহ করেন এবং পরবর্তীতে আদালতে উপস্থিত হয়ে দলিল বাতিলের জন্য লক্ষ্মীপুরের যুগ্ম জেলা জজ ১ম আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে আদালতে চলমান।

 

 

এছাড়া ওই দলিলের ভিত্তিতে যাতে কোনো জমা খারিজ খতিয়ান সৃষ্টি করা না যায়, সে জন্য তিনি সহকারী কমিশনার (ভূমি), রায়পুর বরাবর আবেদন করেন। ভুক্তভোগীর দাবি, উক্ত সম্পত্তি এখনো তাঁর ও তাঁর পরিবারের ভোগদখলে রয়েছে এবং তাঁর পালক পুত্র ফরহাদ হোসেন দীর্ঘদিন ধরে নুপুর বোডিং পরিচালনা করছেন।

সংবাদ সম্মেলনে ফয়েজেন নেছা অভিযোগ করেন, সম্প্রতি জসিম উদ্দিন বাগানী তাঁর পালক পুত্র ফরহাদকে প্রাণনাশের হুমকি দিয়েছেন, ফলে ফরহাদ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

 

তিনি আরও বলেন, তিনি কখনো সাব-রেজিস্ট্রার অফিসে যাননি। ডাক্তারের দোকানে তাঁর কাছ থেকে টিপসই নেওয়া হয়। দলিলের সাক্ষী ও শনাক্তকারীদের কাউকেই তিনি চেনেন না।

 

 

তিনি তাঁর একমাত্র পুত্রবধূ শিরিন আক্তারকে মামলাটি পরিচালনার জন্য আম-মোক্তার নিযুক্ত করেছেন এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ