1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মধুপুর বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন এর নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত।   - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মধুপুর বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন এর নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত।  

আঃ আজিজ চৌধুরী   (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষে টাঙ্গাইলের মধুপুরে টাঙ্গাইল -১( মধুপুর – ধনবাড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর নেতৃত্বে মধুপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর ) বিকেলে মধুপুর সরকারি কলেজ মাঠ হতে এ মিছিলটি শুরু হয়। মিছিল শুরুর আগে দুপুর হতেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড হতে বিএনপি’র নেতা কর্মীরা মিছিল সহকারে কলেজ মাঠে সমবেত হতে থাকে। পুরো কলেজ মাঠ ও আশপাশ এলাকা হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

পরে বিকেল সাড়ে চারটার দিকে গণমিছিল বেড় হয়ে মধুপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

উক্ত গণ মিছিলের নেতৃত্ব দেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন কুড়াগাছা ইউনিয়নের সভাপতি ওবায়দুল্লা, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সহ বিএনপি, যুবদল, ছাত্র দল, মহিলা দল সহ

সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ