1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোয়ালমারীতে অন্যায়ভাবে মামলায় নাম আসায় বৃদ্ধের মৃত্যু, পলাশ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালমারীতে অন্যায়ভাবে মামলায় নাম আসায় বৃদ্ধের মৃত্যু, পলাশ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মুন্সীঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে রাজনৈতিক মামলার আসামি হওয়ার খবরে চিকিৎসাধীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. রুহুল ফকির (৬৫)। তিনি উপজেলার রাখালতলী গ্রামের বাসিন্দা। গত ৮ নভেম্বর রাতে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঐতিহাসিক ৭ নভেম্বরকে কেন্দ্র করে বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপ প্রতিপক্ষ খন্দকার নাসিরুল ইসলাম গ্রুপের প্রায় দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে ৮ নভেম্বর থানায় এজাহার দাখিল করেন। ওই মামলায় ২৯ নম্বর আসামি করা হয় বৃদ্ধ রুহুল ফকিরকে।

 

পরিবারের দাবি, রুহুল ফকির কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তবে জমি-জমা নিয়ে শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রইসুল ইসলাম পলাশের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। পলাশের লোকজনের নির্যাতনে রুহুল ফকির অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

 

মৃতের স্ত্রী সালেহা বেগম বলেন, “আমার স্বামী অরাজনৈতিক ব্যক্তি ছিলেন। কিন্তু জমি নিয়ে পলাশ চেয়ারম্যানের সঙ্গে বিরোধ থাকায় তিনি আমাদের দুই পাখি জমি দখল করে নেন এবং আমার স্বামীকে মারধর করেন। পরে অব্যাহত হুমকি-ধমকির মধ্যে আমার স্বামী মানসিকভাবে ভেঙে পড়েন। এর মধ্যে আবার রাজনৈতিক মামলায় অন্যায়ভাবে তার নাম দেয়া হয়। খবরটি শোনার পরই তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।”

 

বৃদ্ধার অভিযোগ, রুহুল ফকিরের মৃত্যুর জন্য সরাসরি দায়ী শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।

 

অভিযুক্ত পলাশ চেয়ারম্যানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “রুহুল ফকিরের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। তার মৃত্যুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে ঘায়েল করার জন্য ভিত্তিহীন অভিযোগ তুলছে।”

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ