1. admin@doinikbartamansongbadbd.com : admin :
র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে  এক কোটি ৮০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার,পাঁচ মাদক কারবারি আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে  এক কোটি ৮০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার,পাঁচ মাদক কারবারি আটক

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ 
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ চট্টগ্রামের একটি বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২,৪৩,৫১৫ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস জব্দ করে পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৮০ লক্ষ টাকা।

 

 

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলা থেকে চট্টগ্রামগামী দুটি হাইয়েস গাড়ি নিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পরিবহন করছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮:৩০ মিনিটে র‌্যাব-৭ চট্টগ্রাম একটি চৌকস অভিযান চালিয়ে পটিয়া থানাধীন কাদের ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে।

 

 

চেকপোস্টে আসা গাড়িগুলো র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া চালিয়ে পার্শ্ববর্তী নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাস আটক করতে সক্ষম হয়।

 

 

আটককৃতরা হলেনঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন (৪১), পিতা-মোঃ আব্দুল মতিন, সাং-পাটোয়ারি বাড়ী, থানা-লক্ষীপুর সদর জেলা-

 

লক্ষীপুর,মোঃ মাঈন উদ্দিন (৩০), পিতা-মোঃ ফিরোজ, সাং-রসুলপুর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা,মোঃ রাশেদুল আলম (৩৮),পিতা-আব্দুল হামিদ, সাং-হাবিবুর রহমান পাড়া, থানা-পটিয়া,জেলা-চট্টগ্রাম

 

 

মোঃ জসিম উদ্দিন (৪১), পিতা-ছিদ্দিক আহমদ, সাং-আল্লাই, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম,মোঃ জুনায়েদ তানভীর তরফদার (২৯), পিতা-আব্দুস সামাদ তরফদার, সাং-দাসের বাড়ী

থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুর

 

 

প্রাথমিক তল্লাশিতে প্রথম অভিযুক্তের পকেট থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা এবং গাড়ির সিটের নিচ থেকে পাওয়া যায় ২,৪৩,৫১৫ টাকা। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যমতে, পটিয়া থানাধীন কচুয়াই ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অপর মাইক্রোবাস থেকে সুকৌশলে লুকানো ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

 

অভিযান শেষে র‌্যাব-৭ উল্লেখ করে, আটককৃত আসামিদের মাদক পরিবহন ও অবৈধ অর্থসহ দুইটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মাদক ও গাড়ি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

র‌্যাবের এক কর্মকর্তা বলেন:“চট্টগ্রাম–কক্সবাজার রুটে সক্রিয় মাদক চক্রের বিরুদ্ধে আমরা সর্বদা নজর রাখছি। র‌্যাব-৭ মাদকবিরোধী অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”

 

 

এটি চট্টগ্রাম অঞ্চলের মাদক চক্রের বিরুদ্ধে র‌্যাবের দৃঢ় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়রা জানান, র‌্যাবের উপস্থিতি

 

যুবসমাজের নিরাপত্তা বৃদ্ধি করছে এবং মাদক ব্যবসায়ীদের জন্য এক প্রকার আতঙ্কের সৃষ্টি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ