1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আগুন– ফায়ার সার্ভিসের গাড়ি রক্ষা করলেন সনজয় সাহা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আগুন– ফায়ার সার্ভিসের গাড়ি রক্ষা করলেন সনজয় সাহা

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার ওয়াপদা মোড়ের হারুন শপিংমলের সামনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের গাড়ির ওপর হামলার চেষ্টা করলে, বোয়ালমারী উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাবু সনজয় সাহা নিজের বুক পেতে গাড়িটি রক্ষা করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শামসুদ্দিন ঝুনু মিয়ার নেতৃত্বাধীন একটি গ্রুপ

খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে চলমান মিছিলে হঠাৎ লাঠি ও রামদা নিয়ে হামলা চালায়।

এতে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বেশ কিছু মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

 

খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।

এ সময় কিছু উত্তেজিত ব্যক্তি ফায়ার সার্ভিসের গাড়ির ওপর হামলার চেষ্টা চালালে সনজয় সাহা সামনে এগিয়ে এসে নিজের বুক পেতে গাড়িটি রক্ষা করেন এবং উত্তেজিত কর্মীদের শান্ত করেন।

 

সনজয় সাহা বলেন,

 

“এটি আমাদের দেশের সম্পদ। রাজনীতি করতে গিয়ে জনগণের সম্পদ নষ্ট করা কোনোভাবেই সঠিক নয়। আমি দলের সব কর্মীকে আহ্বান জানাই— নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হোন।”

 

 

 

বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন,

 

“সনজয় সাহা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। উত্তপ্ত মুহূর্তে তাঁর উপস্থিতি বড় ক্ষতি থেকে রক্ষা করেছে।”

 

 

 

পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ বলেন,

 

“দলীয় সম্প্রীতি রক্ষা ও সরকারি সম্পদ বাঁচাতে সনজয় সাহা দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

 

 

 

ফায়ারম্যান আব্দুল হালিম বলেন,

 

“আমরা যখন আগুন নেভাতে ব্যস্ত, তখন কিছু লোক আমাদের গাড়ির দিকে এগিয়ে আসছিল। ঠিক সেই সময় সনজয় সাহা আমাদের পাশে দাঁড়িয়ে নিরাপদে কাজ করতে সাহায্য করেন।”

 

 

 

সংঘর্ষের পর খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

পরে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয় এবং ওয়াপদা মোড়ে টহল জোরদার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ