1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠি

মো: হামিম রানা
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের  সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোঃ আলহাজ্ব জাহিদুর রহমান এমপি-এর শারীরিক অসুস্থতার দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলের পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকেলে নেকমরদ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ২ নং নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক মানিক।

 

সভায় উপস্থিত ছিলেন—

২না নেকমরদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব, স্থানীয় বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন মানিক, যুব বিষয়ক সম্পাদক মোঃ রমজান আলী;

ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুর সালাম রাণীশংকৈল উপজেলা বিএনপি।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রী অমেন্দ্রনাথ;

নেকমরদ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর জামান আতিক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম;

নেকমরদ সেচ্ছাসেবকদলের সভাপতি সাদিকুল জামান সুজন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন;

এবং নেকমরদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল ইসলাম নয়নসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে আবু বক্কর সিদ্দীক মানিক বলেন,

“আমাদের প্রিয় নেতা, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব জাহিদুর রহমান এমপি বর্তমানে অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আগামী সোমবার বিকেল ৩টায় একটি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থান: নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ।”

তিনি আরও বলেন,

“আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি—আসুন, এই দোয়া মাহফিলে অংশ নিয়ে আমাদের নেতার দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করি।”

সভায় বক্তারা জাহিদুর রহমান এমপি’র দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য ও রাজনৈতিক অগ্রযাত্রার সাফল্য কামনা করে দোয়া মাহফিলে সর্বস্তরের জনগণের উপস্থিতি কামনা করেন।

 

সকলের প্রতি আন্তরিক দাওয়াত রইলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ