1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আগামী নির্বাচন সুস্থ ও গ্রহণযোগ্য করতে হলে শিক্ষকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ; শিক্ষক সমাবেশে বোরহান উদ্দিন  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আগামী নির্বাচন সুস্থ ও গ্রহণযোগ্য করতে হলে শিক্ষকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ; শিক্ষক সমাবেশে বোরহান উদ্দিন 

সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

আগামী নির্বাচন সুস্থ ও গ্রহণযোগ্য করতে হলে শিক্ষকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রিসাইডিং অফিসার হয়ে শিক্ষকরা ভোটকেন্দ্রে অভিভাবকের দায়িত্ব পালন করে জাতির কাছে একটা অবাধ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য ভোটের মাধ্যমে সংসদীয় সরকার গঠনে বড় ভূমিকা রাখার আহবান জানান,

বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।

 

তিনি আজ বিকেলে নোয়াখালীর চৌমুহনীতে আর্দশ শিক্ষক ফেডারেশন চৌমুহনী শহর শাখা আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন,

 

মোরশেদ জালম কমপ্লেক্সের বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নোয়াখালী জেলা সভাপতি অধ্যাপক শেখ সাহাব উদ্দিন।

 

উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলা উপদেষ্টা, চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি নাসিমুল গনি চৌধুরী মহল।

 

চৌমুহনী শহর শাখার প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, চৌমুহনী শহর শাখার সেক্রেটারি জাহাঙ্গীর আলম (বিএসসি) এর সঞ্চালনায় এই সময় শাখার বিভিন্ন উপশাখার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ