নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ নম্বর গণেশপুর ইউনিয়নের উদ্যোগে আজ ৯ ই নভেম্বর রোজ রবিবার এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার সংগ্রামী আমির এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ-৪ মান্দা আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা খন্দকার আব্দুর রাকিব।
তিনি বলেন, ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ নতুনদের ক্ষমতায় দেখতে চাই। তিনি বলেন আমি দৃড় ভাবে বিশ্বাস করি আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন,
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মান্দা উপজেলা শাখার আমীর মাওলানা আমিনুল ইসলাম, সহকারি সেক্রেটারি রফিকুল ইসলাম,সহকারী সেক্রেটারি মো ইলিয়াস খান,সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুর রাকিব, যুব বিভাগের সভাপতি মোঃ আব্দুল মালেক,মান্দা ইউনিয়ন চেয়ারম্যান ডা তোফাজ্জল হোসেন, শ্রমিক কল্যাণ সভাপতি মাহবুব মিঠু, অফিস সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন, প্রসাদপুর ইউনিয়ন আমির মাওলানা মোঃ আব্দুস সালাম,গনেশপুর ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন, সেক্রেটারি মো আব্দুল বারী প্রমূখ।