1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোয়ালমারীতে বিএনপির দ্বন্দ্বে মামলা, ৩৮ নামীয় ও অজ্ঞাত ৩০০/৪০০ জন আসামী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালমারীতে বিএনপির দ্বন্দ্বে মামলা, ৩৮ নামীয় ও অজ্ঞাত ৩০০/৪০০ জন আসামী

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর):
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়েছে।

 

মামলার নামীয় আসামিদের মধ্যে রয়েছেন:

১ নং আসামী: মো. শামসুদ্দিন ঝুনু মিয়া, সহসভাপতি, বোয়ালমারী উপজেলা বিএনপি।

২ নং আসামী: শাহ মো. আবু জাফর, বিএনএম-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

৩ নং আসামী: মো. আবুল কালাম আজাদ, সালথা উপজেলার খায়েরদিয়া গ্রামের বাসিন্দা।

৪ নং আসামী: মো. মাহবুব হাসান সজিব, যুগ্ম আহবায়ক, বোয়ালমারী উপজেলা যুবদল।

৫ নং আসামী: মো. দুখু মিয়া।

৬ নং আসামী: মো. জাহাঙ্গীর আলম মুকুল মিয়া।

৭ নং আসামী: শেখ রইসুল ইসলাম পলাশ, সাবেক চেয়ারম্যান, শেখর ইউনিয়ন পরিষদ।

 

এছাড়াও আরও ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলা ও পৌর বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়। সেই ঘটনার জের ধরেই মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

 

বাদীর বক্তব্য:

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, “আমার ওপর ও আমার সহযোগীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধেই আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।”

 

১ নং আসামির বক্তব্য:

বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি ও মামলার ১ নং আসামী মো. শামসুদ্দিন ঝুনু মিয়া বলেন, “আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো ধরনের বিশৃঙ্খলার সঙ্গে জড়িত নই। দলকে সুসংগঠিত রাখার কাজ করছিলাম বলেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই মামলার মাধ্যমে বিএনপিকে দুর্বল করার অপচেষ্টা চালানো হচ্ছে।”

 

আসামীপক্ষের অন্য বক্তব্য:

বিএনএম-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর বলেন, “এ মামলা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। মতভেদকে কেন্দ্র করে আমাদের ফাঁসানো হচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সত্যের জয় হবেই।”

 

  • এদিকে মামলার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ