1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুড়িগ্রাম-২ আসনে গণসংযোগ চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাঃ নূর বখ্ত মিয়া । - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম-২ আসনে গণসংযোগ চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাঃ নূর বখ্ত মিয়া ।

মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২২৭ বার পঠিত

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬, কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে একগুচ্ছ উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে এলাকায় নির্বাচনী গন সংযোগ চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাতপাখা মার্কায় অধ্যক্ষ মাওলানা মুহাঃ নূর বখ্ত মিয়া ।

 

কুড়িগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ড বানিয়াপাড়া নিবাসী আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ মুহাঃ নূর বখ্ত মিয়া একজন নিরহংকার, সদালাপী, সৎ-নিষ্ঠাবান, জনদরদী এ জাতীয় বহুমাত্রিক গুণের অধিকারী অনন্য ব্যক্তিত্ব । তিনি একজন বিচক্ষণ ইসলামী রাজনীতিবিদ, বিশিষ্ট ইসলামিক স্কলার, গবেষক, সংগঠক, সমাজসেবক, খ্যাতিমান আলেম, অধ্যাপক ও সু-বক্তা । উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও ইমাম হিসেবে একাধিকবার পদকপ্রাপ্ত ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী

অধ্যক্ষ মাওলানা মুহাঃ নূর বখ্ত মিয়ার শিক্ষাকাল: কামিল হাদিস, ১৯৯০ সন, ১ম শ্রেণী (ছারছিনা), এম.এ, ১৯৯৫ সন, ১ম শ্রেণী (কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ), এমফিল, ২০১৩ সন (ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া), পিএইচ.ডি গবেষক, শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪, (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), (শিক্ষার সকল স্তরে প্রথম শ্রেণী, সরকারি বৃত্তি ও দুই শ্রেণীতে বোর্ডস্টান্ড প্রাপ্ত) ।

অধ্যক্ষ মাওলানা মুহাঃ নূর বখ্ত মিয়ার কর্মজীবন ও বিদেশ ভ্রমণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ১৯৯০ সনে হেড মুহাদ্দিস হিসেবে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় যোগদান করেন । উক্ত পদে ২০ বছরের অধিককাল শিক্ষকতার পর ২০১০ সনে অত্র মাদ্রাসায় অধ্যক্ষ পদে যোগদান করে অদ্যাবধি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কর্মরত আছেন । তিনি ধর্মীয় নেতা হিসেবে সরকারিভাবে ইরান ও দুবাই এবং নির্বাচিত মাদ্রাসার প্রতিনিধি হিসেবে নিউজিল্যান্ড ভ্রমণ করেছেন।

 

তিনি একাধারে হিজবুল আরাফাত (হাজী সংগঠন), কুড়িগ্রাম এর সভাপতি, ইমাম সমিতি, কুড়িগ্রাম এর সভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম, কুড়িগ্রাম এর সভাপতি, জেলা যাকাত বোর্ড এর সদস্য, এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর অন্যতম উপদেষ্টা, আস-সুন্নাহ্ ফাউন্ডেশন, ঢাকা এর কুড়িগ্রাম জেলার প্রধান স্বেচ্ছাসেবকসহ অসংখ্য ধর্মীয় ও সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন । এছাড়াও তিনি বহু মসজিদ, মাদ্রাসা ও প্রতিষ্ঠানের সেবক হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন ।

তিনি সবসময় গরীব-দুঃখী ও মেহনতী মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করেন । প্রচারবিমুখ এই মানুষটি নিঃস্বার্থভাবে নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন দুর্যোগে, শীতার্ত, বন্যার্ত ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষের দ্বারে সাধ্যমত ত্রাণসামগ্রী নিয়ে ছুটে যান । তাঁকে বহুমাত্রিক গুণের অধিকারী, আদর্শবান, দক্ষ, জনদরদী, জননেতা বললে অত্যুক্তি হবে না । তাঁর সামাজিক সকল কর্মকান্ডের ধারাবাহিকতায় এবং সহায়ক ভূমিকায় জনমানুষের বিপুল উৎসাহ উদ্দীপনা ও ঐক্যবদ্ধ সমর্থনে ২৬, কুড়িগ্রাম-২ আসনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীরসাহেব চরমোনাই কর্তৃক তাঁকে হাত পাখার সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দান করা হয়েছে ।

অধ্যক্ষ মাওলানা মুহাঃ নূর বখ্ত মিয়ার কর্মসূচী ও অঙ্গীকার:

 

০১ । ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে সকল কর্মসূচী গ্রহণ করা হবে ।

 

০২ । গুণগত শিক্ষা ব্যবস্থা ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, ঘুষ, দূর্নীতি ও চাঁদাবাজের মূলোৎপাঠন, দারিদ্র ও বেকারত্ব দূরীকরণ, নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবন- মান উন্নয়নসহ সার্বিক উন্নয়নের কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন ।

 

০৩ । শিল্প কারখানা ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা, বেকার ও অসহায় নারীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ ও বিদেশে কর্মী প্রেরণের জন্য দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ ও পরামর্শ কেন্দ্র স্থাপন করা ।

 

০৪ । সকল ধর্মের মানুষের অধিকার ও স্ব-স্ব ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা।

 

০৫ । সামাজিক ন্যায়-বিচার প্রতিষ্ঠা, নারীদের অধিকার ও স্বার্থ রক্ষা ও কর্মের সু-ব্যবস্থা করা এবং শিশু ও বৃদ্ধ (নারী ও পুরুষ) সুরক্ষা সোসাইটি গড়ে তোলা ।

 

০৬ । কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা ও দূর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ ।

 

০৭ । কুড়িগ্রামে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব জায়গায় স্থানান্তর করে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা।

 

০৮। কুড়িগ্রামের বহুল প্রতিক্ষিত বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার কার্যক্রম তরান্বিত করা।

 

০৯ । তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বাংটুরঘাটে ৩য় ধরলা সেতু স্থাপন ও কুড়িগ্রাম শহর বাইপাস সড়ক নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।

১০ । প্রতিটি পরিবারে অন্তত একজনের কর্মসংস্থান নিশ্চিত করা।

 

১১। মাদক, সন্ত্রাস, ইভটিজিং, যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ রোধসহ ২৬, কুড়িগ্রাম-২ আসনে প্রান্তিক এলাকা সমূহকেও উন্নতমানের যোগাযোগ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা তাঁর অন্যতম অঙ্গীকার ।

 

এছাড়াও ২৬, কুড়িগ্রাম-২ আসনের জনগণের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে । পরিচ্ছন্ন ও শান্তির নগরী হিসেবে কুড়িগ্রাম-কে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা অধ্যক্ষ মাওলানা নূর বখ্ত মিয়া’র আদর্শিক স্বপ্ন । নাগরিক সেবা প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে তিনি দৃঢ় প্রত্যয়ী ।

কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাঃ নূর বখ্ত মিয়া আসন্ন নির্বাচনে কুড়িগ্রাম-২ আসন এর সকল নাগরিকের একান্ত দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ