1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে এই শীতে আসুন — মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিই - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে এই শীতে আসুন — মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিই

মো: হামিম রানা
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নেমে এসেছে শীতের আমেজ। কেউ মোটা চাদরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আবার কেউ ঠাণ্ডায় কাঁপছে নীরবে—এক টুকরো উষ্ণতার আশায়।

 

এই শীতে সমাজে মানবতার উষ্ণতা ছড়িয়ে দিতে সামাজিক সংগঠন ‘মানবতার বন্ধন, রাণীশংকৈল’ গ্রহণ করেছে এক অনন্য মানবিক উদ্যোগ — “মানবতার দেওয়াল”।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টায় রাণীশংকৈলে এ দেওয়ালের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এই দেওয়ালে যে কেউ নিজের অপ্রয়োজনীয় কাপড় রেখে যেতে পারবেন, আর যাদের প্রয়োজন, তারা এখান থেকে প্রয়োজনীয় পোশাক নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

আপনার একটি অব্যবহৃত বস্ত্র হতে পারে কারো লজ্জা ও শীত নিবারণের অস্ত্র।”

“দিয়ে গর্ববোধ করবেন না, নিতে লজ্জাবোধ করবেন না।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —

মো: মজুমদার সাংগঠনিক সম্পাদক রাণীংকৈল উপজেলা বিএনপি

প্রাণিসম্পদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী,

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম,

ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ,

এবং স্থানীয় বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন —

মোঃ রেজাউল হক রাজা – সভাপতি

মোঃ সাগর ইসলাম – পরিচালক

মোঃ আবু তাহের – সাধারণ সম্পাদক

মোঃ এজাব উদ্দিন – সহ সাধারণ সম্পাদক

আলিফ মুন্না – প্রচার সম্পাদক

মোঃ রমজান আলী – সহ সাংগঠনিক সম্পাদক

এবং মোঃ বাদল – অর্থ সম্পাদক।

মানবতার এই দেওয়াল শুধু পোশাকের নয়, এটি হৃদয়ের উষ্ণতা ভাগ করে নেওয়ার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠছে রাণীশংকৈলে।

মানবতার দেওয়াল — যেখানে দান নয়, ভাগ হয় উষ্ণতা ও মানবতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ