1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ত্রিশালে জয়নাল আবেদীনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ত্রিশালে জয়নাল আবেদীনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

 

নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৮ নভেম্বর) বিকেলে পৌর শহরের লেকেরপাড় হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। যা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গো-হাটা বাজারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন।

 

ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সমাবেশে পৌর বিএনপির সাবেক আহবায়ক গোলাম রব্বানী বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম ফারুক স্বপন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক বজলুল করীম শাহিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন শামীম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুলফিকার হায়দার ভুট্রো, জেলা উলামা দলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন শামীম, উপজেলা শ্রমীক দলের সাবেক সভাপতি শফিকুল আলম শোভা প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ