1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আজ ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

আজ ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’।

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

১৯৭৫ সালের ৭ নভেম্বরের এই দিনে সিপাহি-জনতার অভ্যুত্থানকে স্মরণ করে আজ দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’।

দিনটি উদযাপন করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভাবের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করার মধ্য দিয়ে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালিসহ নানা কর্মসূচির আয়োজন করে।

তারই ধারাবাহিকতায় আজ
কুষ্টিয়ার ভেড়ামারায় ৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবস পালন উপলক্ষে অধ্যাপক শহিদুল ইসলামের নেতৃত্বে বিশাল এক বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০ টায় অধ্যাপক শহিদুল ইসলামের বাসভবনের সামনে এ সমাবেশ হয়। পরে র‍্যালী বের হয়।
সমাবেশে বক্তারা বক্তব্যে বলেন-
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের মনোনয়ন প্রত্যাহার করে বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম কে মনোনয়ন দিতে হবে। দাবী জানিয়ে দলের নেতারা বলেন না হলে ধানের শীষের বিজয় অনিশ্চিত হয়ে পড়বে। মনোনয়ন দাবী ও অধ্যাপক শহিদুল ইসলামের পক্ষে র‍্যালীতে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে উত্তাল করে তোলে দলের তৃনমূল নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ