1. admin@doinikbartamansongbadbd.com : admin :
- দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

মো: হামিম রানা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মো: হামিম রানা ,ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অনলাইনভিত্তিক প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের দুই হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর মালিবাগ সিআইডি শাখার একটি বিশেষ টিম বুধবার (৬ নভেম্বর ২০২৫) পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১) ফারদিন আহমেদ (প্রতীক), পিতা—জাহাঙ্গীর আলম, ঠিকানা—রামনগর, কোতোয়ালি, দিনাজপুর।
২) মো. সাগর আহমেদ, পিতা—মো. সমির, ঠিকানা—ভান্ডারা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও।

সিআইডি জানায়, চক্রটি বিভিন্ন ভুয়া ওয়েবসাইট ও অনলাইন অ্যাপের মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে আসছিল। প্রতারণার শিকার একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি মালিবাগ শাখা।

বৃহস্পতিবার সকালে সিআইডির ইন্সপেক্টর মুনির হোসেনের নেতৃত্বে একটি দল প্রথমে পঞ্চগড়ে অভিযান চালিয়ে ফারদিন আহমেদ প্রতীককে গ্রেপ্তার করে। পরে রাণীশংকৈল উপজেলার ভান্ডারা এলাকায় পৃথক অভিযানে সাগর আহমেদকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

সিআইডি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণাসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চক্রটির আরও সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ