1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈল উপজেলায় অনলাইন প্রতারক চক্রের দুই হোতা গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈল উপজেলায় অনলাইন প্রতারক চক্রের দুই হোতা গ্রেপ্তার

মো: হামিম রানা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

মো:হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অনলাইনভিত্তিক প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের দুই হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর মালিবাগ সিআইডি শাখার একটি বিশেষ টিম বৃহস্পতিবার (৬ নভেম্বর (২০২৫) পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১) ফারদিন আহমেদ (প্রতীক), পিতা—জাহাঙ্গীর আলম, ঠিকানা—রামনগর, কোতোয়ালি, দিনাজপুর।
২) মো. সাগর আহমেদ, পিতা—মো. সমির, ঠিকানা—ভান্ডারা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও।

সিআইডি জানায়, চক্রটি বিভিন্ন ভুয়া ওয়েবসাইট ও অনলাইন অ্যাপের মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে আসছিল। প্রতারণার শিকার একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি মালিবাগ শাখা।

বুধবার সকালে সিআইডির ইন্সপেক্টর মুনির হোসেনের নেতৃত্বে একটি দল প্রথমে পঞ্চগড়ে অভিযান চালিয়ে ফারদিন আহমেদ প্রতীককে গ্রেপ্তার করে। পরে রাণীশংকৈল উপজেলার ভান্ডারা এলাকায় পৃথক অভিযানে সাগর আহমেদকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

সিআইডি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণাসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চক্রটির আরও সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ