1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দিনাজপুরে হাসপাতালের বেডে ফেলে গেল নবজাতক কন্যা: চিরকুটে লেখা— “আমি হতভাগী…” - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে হাসপাতালের বেডে ফেলে গেল নবজাতক কন্যা: চিরকুটে লেখা— “আমি হতভাগী…”

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের পঞ্চম তলায় বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটে। বেডের ওপর এক নবজাতক কন্যাশিশুকে রেখে উধাও হয়ে যায় তার স্বজনেরা। শিশুটির পাশে একটি বাজারের ব্যাগে ছিল ওষুধ, জামাকাপড়, ডায়াপার আর একটি চিরকুট— যেখানে লেখা ছিল, “আমি মুসলিম। আমি একজন হতভাগী। পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ ৪ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার)। এগুলো বাচ্চার ওষুধ।

হাসপাতালের রেকর্ড অনুযায়ী, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শিশুটিকে ভর্তি করা হয়। ভর্তি খাতায় ঠিকানা হিসেবে লেখা হয়— ‘ইনছুয়ারা, শাহিনুর, আলাদিপুর, ফুলবাড়ী।’

শুক্রবার দুপুরে বিষয়টি হাসপাতালের অন্যান্য রোগী ও দর্শনার্থীদের মধ্যে জানাজানি হলে, শিশুটিকে দত্তক নিতে আগ্রহী অনেকেই হাসপাতালে ছুটে আসেন। তবে শিশুটিকে আপাতত হাসপাতালের পেডিয়াট্রিক ওয়ার্ডে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে।

ইন্টার্ন চিকিৎসক ডা. গোলাম আহাদ জানান, “পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি শিশুটিকে নিয়ে এসে ভর্তি করতে চান। তারা নিজেদের শিশুটির নানা-নানী বলে পরিচয় দেন। আমি শিশুর মাকে আনতে বললে তারা বলেন, মা নিচে আছেন। কিছুক্ষণ পর দেখি শিশুটি বেডে রেখে তারা চলে গেছেন।”

পরে চিকিৎসকেরা শিশুর পাশ থেকে একটি ব্যাগ পান, যেখানে ছিল ওষুধ, কাপড় ও সেই চিরকুটটি। চিকিৎসকদের ধারণা, শিশুটি নির্ধারিত সময়ের আগেই জন্ম নিয়েছে। বর্তমানে তাকে ফটোথেরাপি দেওয়া হচ্ছে এবং ওয়ার্মারে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, নবজাতকটি এখন শারীরিকভাবে সুস্থ আছে। তার যত্ন ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই ঘটনাটি ছুঁয়ে গেছে হাসপাতালের সকলের হৃদয়। কেউ শিশুটিকে মমতায় কোলে নিতে চান, কেউ আবার ফিসফিস করে বলছেন—”পরিস্থিতি যাই হোক, মা তো সন্তানকে ফেলে যেতে পারে না…”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ