1. admin@doinikbartamansongbadbd.com : admin :
উল্লাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ উঠেছে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ উঠেছে

মো:কোরবান আলী রিপন, সিরাজগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মহিসাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইউসুফ আলীর বিরুদ্ধে এক ছাত্রীকে ফেইসবুকের মেসেঞ্জারে আপত্তিকর সব প্রস্তাব দেওয়ার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সেখানে ইউসুফ আলী তার একজন ছাত্রীকে নানা কুপ্রস্তাব দিচ্ছে এবং অনেক নোংরা কথা বলছে।যেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে কে বা কারা এই চ্যাটিং এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেছে সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই ব্যাপারে ঐ শিক্ষক ইউসুফ আলীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান যে তার ফেইসবুক আইডি হ্যাক হয়েছে কে বা কারা এটা করছে সেটা তিনি জানেননা। এখন জনগণের মধ্যে প্রশ্ন হলো যদি তার ফেইসবুক আইডি হ্যাক হয়ে থাকে তাইলে এ বিষয়ে কি থানায় সে কোন জিডি করেছে?এর আগেও তার বিরুদ্ধে গ্রামে এরকম একাধিক অভিযোগ আছে এমন তথ্য পাওয়া গেছে। ইউসুফ আলীর এমন কর্মকাণ্ডে স্কুলের অবিভাবকদের মধ্যে নানা মন্তব্য ও কৌতূহলেট সৃষ্টি হয়েছে।এলাকাবাসী ও অবিভাবকরা এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষ অতিদ্রুত এই ঘটনায় অভিযুক্তের বিচার দাবী করেন এবং সকল শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইউসুফ আলীর চ্যাটিং এর স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে বিভিন্ন গ্রুপে এগুলো পোস্ট হওয়ার পরে এই চরিত্রহীন শিক্ষকের অনেক কুকীর্তি প্রকাশ পেতে শুরু করেছে।সে একাধিক মেয়ের সাথে নানা ভাবে যোগাযোগ করার চেষ্টা করছে তার স্পষ্ট প্রমাণ রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ