1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে সোনার পুতুলের প্রলোভনে নগদ ৪ লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও প্রতারক চক্র - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে সোনার পুতুলের প্রলোভনে নগদ ৪ লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও প্রতারক চক্র

মো: হামিম রানা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের কচোল এলাকায় সোনার পুতুল দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ চার লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও হয়েছে এক প্রতারক চক্র।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৭ নভেম্বর আনুমানিক দুপুর ১ টার সময় ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

প্রতারক চক্রটির সদস্যরা হলেন— শহিদুল (পিতা: জমির উদ্দিন), শুকুরি (স্বামী: জমির উদ্দিন), সিমা (স্বামী: সালাম) ও আমেনা।

ভুক্তভোগীর পরিবার জানায়, সম্প্রতি শহিদুল নামে এক ব্যক্তি সোনার পুতুল কম দামে দেওয়ার কথা বলে প্রথমে তাদের বিশ্বাস অর্জন করে। পরে সুযোগ বুঝে নগদ চার লক্ষ টাকা ও কিছু স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী বলেন,
শহিদুল ও শুকুরি কিছুদিন আগে হঠাৎ আমার পার্বতীপুরের বাড়িতে আসে এবং আমাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। কিছুদিন পর তারা আমাকে কচোল এলাকায় তাদের বাড়িতে নিয়ে যায় এবং জানায় খুব সস্তায় সোনার পুতুল দিতে পারবে। তাদের কথায় বিশ্বাস করে আমি তিন ছেলেকে নিয়ে টাকা ও গয়না দিই। এরপর থেকে তারা উধাও।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয়দের সহযোগিতায় প্রতারকদের খুঁজে বের করার চেষ্টা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ