1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মধুপুরে ৮০ বছর বয়সেও বিধবা রহিমার ভাগ্যে জুটেনি ভাতার কার্ড। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মধুপুরে ৮০ বছর বয়সেও বিধবা রহিমার ভাগ্যে জুটেনি ভাতার কার্ড।

আজিজ চৌধুরী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

আঃ আজিজ চৌধুরী
( মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ি ইউনিয়নের সংগ্রাম শিমুল গ্রামের বিধবা রহিমা বেগমের জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার বর্তমান বয়স ৮০ বছর। কিন্তু আজও তার ভাগ্যে জুটেনি বিধবা কিংবা বয়স্ক ভাতার কার্ড। বিধবা রহিমা বেগম মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের সংগ্রাম শিমুল গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী।
বিধবা রহিমার ৪ ছেলে সবাই বিয়ে করে পৃথক হওয়ায় তার সংসারে অভাব অনটন লেগেই আছে, তার ছেলেরাও অভাব অনটনের সংসার চালায় প্রায় ৬/৭ মাস আগে স্বামী মারা যায়। বাড়ির ভিটা ছাড়া আবাদি জমি নেই বলে জানান, বিধবা রহিমা বেগম। তিনি আরও জানান এক বছর আগে ভাতার জন্য আবেদন করেছিলেন এখন পর্যন্ত কোন ভাতার কার্ড হয়নি। মৃত্যুর আগে ভাতার কার্ডের সু ব্যবস্হা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন বিধবা রহিমা বেগম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ