তারিখ:-০৬/১১/২০২৫
চট্টগ্রাম বোয়ালখালি উপজেলার বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডিকে সম্বর্ধনা সহ এতিমখানার নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত(৪ নভেম্বর)মঙ্গলবার উপজেলার ঐতিহ্যবাহী ওস্তাজু উলামা,শায়খুত তরিকত,মোরশেদে বরহক,শাহছুফি সৈয়দ মৌলানা মুফতি আহমদ কবির আজিজি(রাঃ)এর কর্তৃক প্রতিষ্ঠিত বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার সদ্য অনুমোদনপ্রাপ্ত গভর্নিং বডিকে সম্বর্ধনা এবংবেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার শাহ কবিরিয়া এতিমখানার নবনির্মিত তিনতলা বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে এক সভা মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ সাজেদ উল্লাহ আজিজি(মঃজিঃআঃ).সভাপতিত্বে মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ ইসহাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার আজীবন সাধারণ সম্পাদক ও আজীবন দাতা সদস্য মরহুম আলহাজ্ব মোঃদেলোয়ার হোসেন সওদাগরের প্রথম পুত্র আলহাজ্ব মোঃশফিক হোসেন চৌধুরী, এবং মেহমান আলা হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা প্রতিষ্ঠাতার বংশধর সৈয়দ মৌলানা মোহাম্মদ রিদওয়ানুল কবির মুহিব,
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আল মকাম ট্রাভেল এজেন্সী,এবং হজ্ব কাফেলার নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুল খালেক চৌধুরী, শাহ কবিরিয়া এতিমখানার কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম ম্যানেজার,সমাজ সেবক আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরী মুন্সী, হাজী মোঃ ইব্রাহীম সওদাগর, আলহাজ্ব মো:আনোয়ারুল আজিম চৌধুরী, মো:আবদুল মালেক চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ ফরিদুল হক, মোঃআরিফ চৌধুরী ছোটন,মো:জসিম উদ্দিন চৌধুরী, রহমতুল্লাহ চৌধুরী বাহাদুর, কাজী মোহাম্মদ মিজান, উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহমুদউল্লাহ সিদ্দিকী, অনুষ্ঠান শেষে বিশ্ব মানবতা ও মুসলিম উম্মাহের শান্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট লেখক, গবেষক, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মৌলানা মুফতি সৈয়দ সাজেদ উল্লাহ আজিজি(মঃজিঃআঃ)।।