1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের চার মাসের মাথায় যৌতুকের নির্যাতন সইতে না পেরে নাসরিন নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের চার মাসের মাথায় যৌতুকের নির্যাতন সইতে না পেরে নাসরিন নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের উত্তর পাড়িয়া সালডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের আহসান আলী মেয়ে নাসরিন আক্তার (১৫) নামের বিয়ের চার মাসের মধ্যে যৌতুকের নির্যাতন সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ( ৫ নভেম্বর ) বুধবার এ ঘটনা ঘটে। জীবিকার তাগিদে তার সামির সাথে ঢাকা নারায়ণগঞ্জ ভাড়া বাসায় থাকতেন । নিহত নাসরিন আক্তার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর পাড়িয়া সালডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের আহসান আলী মেয়ে। ও এক‌ই গ্রামের রুস্তুম আলী ছেলে আনুয়ার হোসেন এর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর পাড়িয়া সালডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের রুস্তুম আলী আলীর ছেলে আনুয়ার হোসেন এর স্ত্রী জীবিকার তাগিদে বিয়ে করে স্বামী স্ত্রী ঢাকা নারায়ণগঞ্জ ভাড়া বাসায় থাকতেন । এদিকে, নিহত নাসরিন আক্তার এর বাবা আহসান আলীর ও স্ত্রী সালমা বেগম বলেন যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে রেখেছিল। আমার মেয়েকে আনুয়ার হোসেন যৌতুকের জন্য নির্যাতন করতো যৌতুক আনতে না পারায় আমার মেয়েকে হত্যা করেছে । নিহত নাসরিন আক্তার এর বাবা আহসান আলী ও তার স্ত্রী সালমা বেগম বলেন আমরা এর সঠিক বিচার চাই।
এদিকে, খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত ওসি দিবাকর অধিকারী ফোর্স নিয়ে নিহত নাসরিন আক্তার এর গ্রামের বাড়ি উত্তর পাড়িয়া সালডাঙ্গা পশ্চিম পাড়ার গিয়ে পরিদর্শন করেন। ঢাকা থেকে লাশ নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয় । ময়নাতদন্তের পর ইউডি মামলা দিয়ে নিহত নাসরিন আক্তার এর স্বামী আনুয়ার হোসেন এর কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার তদন্ত (ওসি) দিবাকর অধিকারী জানান এখনো একটা ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহত নাসরিন আক্তার এর বাবা আহসান আলী একটি অভিযোগ দিয়েছেন তারা নিজেদের মধ্যে আপোষ হওয়ার জন্য আলোচনা করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ