1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ার সাচারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সাধারণ সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ার সাচারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সাধারণ সভা অনুষ্ঠিত

আবু ইউসুফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

কচুয়া প্রতিনিধি:
মোঃ আবু ইউসুফ উদয়

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ নভেম্বর (বৃহস্পতিবার) ফরজ নামাজের পর স্থানীয় বাইতুস সালাম জামে মসজিদে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান মেনে চলতে হবে। কারণ ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান—মানব জীবনের এমন কোনো দিক নেই যেখানে ইসলামের দিকনির্দেশনা নেই। তাই জীবনের সকল ক্ষেত্রে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং সাচার ইউনিয়নের আমির অহিদুজ্জামান মীর এবং পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আবু তাহের মাসুম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা গাজী ইমরান, মাওলানা কামরুল হুদা, কারী আবদুস সাত্তার, বিশিষ্ট সমাজসেবক শফিউল্লাহ ও মোঃ আলামিনসহ আরও অনেকে।

সভায় ইসলামি আন্দোলনকে গতিশীল করতে এবং সমাজে ন্যায়, আদর্শ ও নৈতিকতার সংস্কৃতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ