1. admin@doinikbartamansongbadbd.com : admin :
উল্লাপাড়ায় আলোচিত মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় আলোচিত মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে প্রধান শিক্ষক পদ থেকেও অপসারণ করা হয়েছে।

এ ঘটনায় বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জাহাঙ্গীর আলমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর)  বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান জানান, বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরআগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকেও এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয় দূর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের কারণে মোঃ আব্দুল মজিদকে প্রধান শিক্ষক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

প্রসঙ্গতঃ আলোচিত এই স্কুল থেকে বিগত সময়ে প্রায় ৭ কোটি টাকা আত্মসাৎ এর মামলায় কারাগারে রয়েছে রাকিবুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ