1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সলঙ্গায় চাঞ্চল্যকর অটো মিশুক চালক আমিরুল ইসলাম হত্যার ঘটনার রহস্য উন্মোচন গ্রেপ্তারের ০৩ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সলঙ্গায় চাঞ্চল্যকর অটো মিশুক চালক আমিরুল ইসলাম হত্যার ঘটনার রহস্য উন্মোচন গ্রেপ্তারের ০৩

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

মো:কোরবান আলী রিপন,সিরাজগঞ্জ প্রতিনিধি :

[০৫ নভেম্বর ২০২৫ খ্রিঃ]
বাংলাদেশ পুলিশ জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। সেই লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার পুলিশ সংঘবদ্ধ হত্যাকান্ডসহ চাঞ্চল্যকর যে কোন ঘটনায় দ্রুত সাড়া দিয়ে ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিতকল্পে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

ডিসিষ্ট মোঃ আমিরুল ইসলাম(২০), পিতা-মৃত আহম্মদ আলী, মাতা-মোছাঃ আমিনা খাতুন, সাং-অলিদহ, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ প্রতিদিনের ন্যায় ০৫/০৮/২০২৫ খ্রিঃ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় নিজ বসত বাড়ী হতে মিশুক গাড়ি নিয়ে ভাড়া মারার জন্য বের হয়। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ীতে আর ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজি করে ডিসিষ্ট আমিরুলকে না পেয়ে সলঙ্গা থানা একটি নিখোঁজ জিডি করেন। অজ্ঞাতনামা দূষ্কৃতিকারীরা ডিসিষ্ট আমিরুলের মিশুক গাড়িসহ পরিকল্পিতভাবে জোরপূর্বক অপহরণ করেছে। পরবর্তীতে গত ১৮/১০/২০২৫ খ্রিঃ বিকাল অনুমান ১৫.০০ ঘটিকার সময় সলঙ্গা থানাধীন রামকৃষ্ণপুর ইউনিয়নের চক নিহাল উত্তরপাড়া গ্রামস্থ একটি ডোবার কচুরিপানার নিচে অজ্ঞাত পুরুষ/নারী ব্যক্তির মৃত দেহ (কঙ্গাল) দেখতে পেয়ে এলাকাবাসীর লোক মুখে আমিরুলের মা জানতে পেরে ঘটনাস্থলে এসে প্যান্ডের কাপড় দেখে কঙ্গালটি আমিরুলের বলে সনাক্ত করেন। এ সংক্রান্তে সলঙ্গা থানায় একটি অপহরণ মামলা রুজু হয়।

সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় নিবিড় পর্যবেক্ষণ করে জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস্) এর নেতৃত্বে জনাব সাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন, পিপিএম এর তত্বাবধানে ডিবির এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম, এএসআই(নিঃ)/মোঃ আব্দুল জলিল প্রামানিক, এএসআই(নিঃ)/মোঃ আরিফুর রহমান, এএসআই(নিঃ)/মোঃ জাহাঙ্গীর আলম’সহ একটি চৌকস টিম গঠন করেন। চৌকস টিমটি তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সহিত জড়িত আসামীদের সনাক্তপূর্বক আসামী ১। মোঃ সাহেব আলী প্রামানিক(২৫), পিতা-মৃত সোহরাব আলী, সাং-চক নিহাল, থানা-সলঙ্গা ও ২। মোঃ আব্দুল আজিম প্রাং(৩১), পিতা-মৃত আব্দুল বাহের, সাং-ওয়াসিন, থানা-তাড়াশ, উভয় জেলা-সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার করে তাদের দেখানো ও সনাক্ত মতে তাদের নিজ নিজ হাতে বের করে দেয়া মোতাবেক ডিসিষ্ট আমিরুলের নিকট হতে লুন্ঠিত অটোভ্যানের (ক) ০১টি অটোর হ্যান্ডেল, (খ) সামনের চাকার ¯^কাপ ০২টি, (গ), মিটার ০১টি, (ঘ) নষ্ট হেডলাইট ০১টি, (ঙ) ৪০০-১২ সাইজের গাজী টায়ার রিংসহ ০৩টি চাকা, (চ) লোহার তৈরী অটোগাড়ীর বডি ০১টি উদ্ধার করতঃ ০৫/১১/২০২৫ খ্রিঃ সময় ০১.৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। জড়িত আসামী ৩। মোঃ মনিরুজ্জামান সরকার(৪৪), পিতা-মৃত শাহজাহান আলী, সাং-চক নিহাল, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ গ্রেফতারপূর্বক তার দেখানো, সনাক্ত ও নিজ হাতে বের করে দেয়া মতে ভিকটিমের লুন্ঠিত অটোভ্যানের ০৪ টি ব্যাটারী JINDING POWER PLUS কোম্পানীর 6-EV-12V ব্যাটারী ০৩টি এবং H-POWER PLUS কোম্পানীর 6-DGA-300-12V ব্যাটারী ০১টি উদ্ধার করে ০৫/১১/২০২৫ খ্রিঃ সময় ০৯.৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীগণ নিজেদের সম্পৃক্ততাসহ ঘটনার বিষয়ে লোমহর্ষক বর্ণনা দেয় এবং গ্রেফতারকৃত ০৩জন আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ