1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বীজ বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বীজ বিতরণ

মো: হামিম রানা
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান, উপজেলা বিএনপি নেতা; রজব আলী, সেক্রেটারি উপজেলা জামায়াতে ইসলামী; এবং মামুনুর রশিদ মামুন, ছাত্র অধিকার কেন্দ্রীয় সহ-সভাপতি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি, সাংবাদিক ও কৃষক প্রতিনিধিরা।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন,
“সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে এবছর উপজেলায় গমের বীজ ৫,২০০ জন, শরিষা ৫,৯০০ জন, পেয়াজ ৩০ জন এবং চিনাবাদাম ২০ জনসহ মোট ১১,১৫০ জন কৃষক উপকৃত হবেন।”

তিনি আরও বলেন,
“বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে, যার মধ্যে বীজ বিতরণ অন্যতম।”

বীজ গ্রহণকারী কৃষক রবিউল ইসলাম বলেন,
“এই সহায়তা আমাদের অনেক কাজে আসবে। এতে উৎপাদন বাড়বে এবং খরচও কিছুটা কমবে।”

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ