1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভালুকায় বিএনপির গণসমাবেশ ও লিফলেট বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভালুকায় বিএনপির গণসমাবেশ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদনঃ মামুন হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

মামুন হাসানঃ

তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা গণমানুষের কাছে পৌছে দিতে গণসমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আংগারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাফর মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক উসমান গনি মল্লিক মাখন ও আহবায়ক সদস্য এড. মোহাম্মদ অন্তর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক বাহারুল ইসলাম ঢালী, আহবায়ক সদস্য আমিনুল ইসলাম খান বাসান, আব্দুর রহিম আকন্দ, সুহেল তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের আহবায়ক তরিকুল ইসলাম তারু, সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, ঢাকা মহানগর উত্তর ৪৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজি মুরাদ, ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ-দপ্তর সম্পাদক মাসুদ রানা, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বুলবুল, যুবদল নেতা মানজারুল ইসলাম দিলু, কামরুজ্জামান আশিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান সহ অন্যান্যরা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ