1. admin@doinikbartamansongbadbd.com : admin :
প্রচারণার সময় হঠাৎ গোলাগুলি, এরশাদ উল্লাহর বুকে লেগে পাশ দিয়ে বেরিয়ে যায় - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রচারণার সময় হঠাৎ গোলাগুলি, এরশাদ উল্লাহর বুকে লেগে পাশ দিয়ে বেরিয়ে যায়

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর বুকে গুলি লেগে পাশ দিয়ে বেরিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তিনি আশঙ্কামুক্ত। কিন্তু তার সঙ্গে গুলিবিদ্ধ হওয়া দুজনের মধ্যে একজনের অবস্থা উদ্বেগজনক।

বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। চট্টগ্রাম মেট্রোপলিটন (উত্তর) পুলিশের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম সময় নিউজকে এই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিকেলে নির্বাচনী প্রচারণার সময় গোলাগুলি শুরু হয়। এসময় এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন।

এরশাদ উল্লাহ। চট্টগ্রাম মেট্রোপলিটন (উত্তর) পুলিশের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম সময় নিউজকে এই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিকেলে নির্বাচনী প্রচারণার সময় গোলাগুলি শুরু হয়। এসময় এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। এরশাদ উল্লাহর বুকে গুলি লেগে পাশ দিয়ে বেরিয়ে গেছে।

,তার চিকিৎসা চলছে এবং তিনি আশঙ্কামুক্ত বলে মনে করছেন ডিসি আমিরুল ইসলাম।

তবে গুলিবিদ্ধদের মধ্যে একজনের অবস্থা গুরুতর উল্লেখ করে ডিসি বলেন, তিনি মারা গেছেন নাকি বেঁচে আছেন সেটি চিকিৎসক জানাবেন।’

বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় নাম আসার পর থেকে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন এরশাদ উল্লাহ। আজ বিকেল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় তার জনসংযোগ চলাকালে গুলির ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় এরশাদ উল্লাহকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একইসঙ্গে সরোয়ার নামে এক বিএনপিকর্মী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকেও গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ অপর ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ