1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নে পেশাজিবী বিভাগের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নে পেশাজিবী বিভাগের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহযোগী সংগঠন পেশাজীবি বিভাগের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন পেশাজিবী বিভাগের সভাপতি মোঃ হাবিবুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের কল্যাণ,ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করে আসছে।আপনাদের ভোটের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ দেশে ন্যায়ভিত্তিক শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পেশাজিবী বিভাগের সভাপতি ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমার,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,পাঁচবিবি উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা পেশাজিবী বিভাগের সভাপতি অধ্যাপক আজিজুল হক ঠান্ডা,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার।
আরও বক্তব্য রাখেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ মাজেদুল ইসলাম,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ খুরশিদ আলম,,ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি আক্তারুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ