1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতার অগ্রযাত্রা - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

রাণীশংকৈলে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতার অগ্রযাত্রা

মো: হামিম রানা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২১৮ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”— এই অনুপ্রেরণামূলক শ্লোগানকে ধারণ করে দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন যাত্রা শুরু করে ২০১৬সালের ৩ জুন।
প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫০ হাজারের বেশি, যারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত আছেন।

এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বিডি ক্লিনের কার্যক্রম শুরু হয় ২০২৩ সালে মিলন এর উদ্যোগে।
শুরুর পর থেকেই সংগঠনটি রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সামাজিক কর্মসূচি পরিচালনা করে আসছে।

বর্তমানে রাণীশংকৈল বিডি ক্লিনে বর্তমানে যুক্ত আছেন প্রায় ৫৫ জন সক্রিয় সদস্য।
সংগঠনের নেতৃত্বে রয়েছেন —
উপজেলা সমন্বয়ক: মোছা. সোনালী আক্তার
সহ-সমন্বয়ক: নাজমুল ইসলাম
লজিস্টিক সমন্বয়ক: মো. ফিরোজ আলম

আইটি ইনচার্জ: মো. সবুজ

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন —
মো. গোলাপ হোসেন লাল, মোসাদ্দেক, মাসুদ রানা, লিমন ইসলাম, সাদেক ইসলামসহ আরও অনেক তরুণ স্বেচ্ছাসেবক।

সংগঠনের সার্বিক কার্যক্রমে দিকনির্দেশনা ও সহযোগিতা দিচ্ছেন বিডি ক্লিনের উপ-সমন্বয়ক হারুন অর রশিদ।

রাণীশংকৈল বিডি ক্লিনের সদস্যরা জানান, তারা একসঙ্গে কাজ করছেন “পরিচ্ছন্ন রাণীশংকৈল” গড়ার প্রত্যয়ে।
তাদের কথায়—

আমরাই গড়ে তুলব পরিচ্ছন্ন রাণীশংকৈল, পরিচ্ছন্ন বাংলাদেশ—
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ