1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জামালগঞ্জে ‘সুজন – সুশাসনের জন্য নাগরিক’-এর নতুন কমিটি গঠন - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

জামালগঞ্জে ‘সুজন – সুশাসনের জন্য নাগরিক’-এর নতুন কমিটি গঠন

সাহিন আলম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::

স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে নাগরিক সংগঠন ‘সুজন – সুশাসনের জন্য নাগরিক’ এর জামালগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো. লুৎফুর রহমান এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তৌফিকুল ইসলাম তালুকদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হক আফিন্দী, পিস এম্বাসাডর (PFJ) সুনামগঞ্জ জেলা ও সাবেক চেয়ারম্যান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন সুনামগঞ্জ জেলা শাখার সম্পাদক ও ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল করিম সাঈদ, সুজন সিলেট বিভাগের আঞ্চলিক সমন্বয়ক কুদরত পাশা, এবং সুজন সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি ফারুক রশীদ।

নবগঠিত কমিটির সদস্যবৃন্দ: সভাপতি মো. লুৎফুর রহমান, সহ-সভাপতি মো. নুর জালাল মিয়া, মো. নুর উদ্দিন, আবুল খায়ের তালুকদার, সাবিহা জাহান, সাধারণ সম্পাদক মো. তৌফিকুল ইসলাম তালুকদার, সহ-সাধারণ সম্পাদক জয়ন্ত তালুকদার, আলাউদ্দীন, নুর হোসেন, জাহাঙ্গীর আলম, আবু সোহাগ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন রুমি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, গোলাম কিবরীয়া জুয়েল, দিলোয়ার হোসেন, অর্থ সম্পাদক জালাল উদ্দীন, সহ-অর্থ সম্পাদক আমিনুল হক মনি, প্রচার সম্পাদক তোফাজ্জল ইসলাম, সাহিত্য সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, ক্রীড়া সম্পাদক শাহ আলম, মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন জান্নাত, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা আক্তার, সদস্য এম. আল আমিন, মমর্তা পাল।

বক্তব্যে প্রধান অতিথি নুরুল হক আফিন্দী বলেন, “সুজন হলো এমন একটি নাগরিক প্ল্যাটফর্ম, যা দলীয় রাজনীতির বাইরে থেকে সাধারণ মানুষের অধিকার, জবাবদিহিতা ও প্রশাসনিক স্বচ্ছতার পক্ষে কাজ করে যাচ্ছে। সমাজে সুশাসনের অভাবই দুর্নীতি ও বৈষম্যের মূল কারণ। নাগরিকদের সচেতন ও সংগঠিত করেই প্রকৃত গণতন্ত্রের চর্চা সম্ভব। জামালগঞ্জের নবগঠিত কমিটির মাধ্যমে এই অঞ্চলে নাগরিক আন্দোলন আরও শক্তিশালী হবে।”

নবনির্বাচিত সভাপতি মো. লুৎফুর রহমান বলেন, “আমরা এমন এক সমাজ চাই, যেখানে নাগরিকরা ভয়মুক্তভাবে মতামত প্রকাশ করতে পারে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে এবং প্রশাসনের কাছে জবাবদিহিতা চাইতে পারে। জামালগঞ্জে নাগরিক চেতনার জাগরণ ঘটিয়ে সুশাসনের আন্দোলনকে আমরা তৃণমূল পর্যন্ত পৌঁছে দেবো।”

সাধারণ সম্পাদক মো. তৌফিকুল ইসলাম তালুকদার বলেন, “সুজনের লক্ষ্য সমাজে ন্যায়বিচার ও সুশাসনের সংস্কৃতি গড়ে তোলা। আমরা প্রতিটি ইউনিয়নে নাগরিকদের সংগঠিত করব, যাতে সবাই প্রশাসনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে এবং দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতার আওতায় আনতে পারে। নাগরিক সচেতনতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন রুমি বলেন, “তরুণ সমাজই পরিবর্তনের মূল চালিকা শক্তি। আমরা বিশ্বাস করি, তরুণদের সম্পৃক্ত করেই দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। জামালগঞ্জে আমরা সেই পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও বলেন, ‘সুজন’ শুধু একটি সংগঠন নয়, এটি এক নাগরিক আন্দোলন, যার লক্ষ্য মানুষকে অধিকার সম্পর্কে সচেতন করা, রাষ্ট্রের কাছে জবাবদিহিতা দাবি করা এবং গণতান্ত্রিক চর্চাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি জামালগঞ্জে সুশাসনের আন্দোলনকে আরও বেগবান করবে এবং নাগরিক অধিকারের দাবিকে নতুন মাত্রা দেবে।

উল্লেখ্য, ‘সুজন – সুশাসনের জন্য নাগরিক’ একটি অরাজনৈতিক ও অলাভজনক নাগরিক সংগঠন, যা সারাদেশে নির্বাচনী সংস্কার, দুর্নীতি প্রতিরোধ, প্রশাসনিক স্বচ্ছতা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ