
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
তারিখ:০৪/১১/২০২৫,
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় চারদিন ব্যাপী কাব ষষ্টক নেতা,স্কাউট,ও গার্লস ইন স্কাউট উপদল নেতা কোর্স সম্পন্ন হয়েছে।
গতকাল(০২ নভেম্বর)রবিবার বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চল পরিচালনায়,বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়া উপজেলার সার্বিক ব্যবস্থাপনায় ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চারদিন ব্যাপী উপজেলার সুপরিচিত মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে সপ্তম তম ষষ্টক নেতা কোর্স,অষ্টম তম স্কাউট,গার্লস ইন স্কাউট উপদল নেতা কোর্সের মহা তাঁবু জলসা সহ সমাপনী অনুষ্ঠান সফলতার সাথে সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম জেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল মন্নান,প্রশিক্ষক মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিন্দোল বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক এস,এম,শাহনেওয়াজ আলী মির্জা এলটি, বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়া উপজেলা কমিশনার সুমন শর্মা, উপজেলা সহকারী কমিশনার মজুমদারখীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক,কাউখালি আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আয়ুব,অষ্টম তম স্কাউট উপদল নেতা কোর্সের কোর্স লিডার আনন্দ কুমার বড়ুয়া, সপ্তম তম ষষ্ঠক নেতা কোর্সের কোর্স লিডার উপজেলা কাব লিডার স্কাউটার বিধান কুমার দেওয়ানজী,
আমন্ত্রিত অতিথি এবং কোর্স পরিদর্শনে আসেন,আজিজুল ইসলাম, সম্পাদক রাঙ্গুনিয়া উপজেলা স্কাউটস,রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় সভাপতি আবদুল গফুর, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশীদ, মোঃআবু বক্কর,অভিভাবক সদস্য, কদল পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমন বড়ুয়া,অষ্টম তম স্কাউট উপদল নেতা কোর্সের প্রশিক্ষক বৃন্দ যথা- স্কাউটার প্রদীপ কুমার পাল এএলটি, হারুন সিকদার উডব্যাজার,বিমল কুমার শীল,মোহাম্মদ আলমগীর, সপ্তম তম ষষ্টক নেতা কোর্সের প্রশিক্ষক বৃন্দরা-স্কাউটার লিটন বড়ুয়া উডব্যাজার,আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুল উডব্যাজার,পারভীন আকতার।।