1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন — জয়ের প্রত্যাশায় এলাকাবাসী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন — জয়ের প্রত্যাশায় এলাকাবাসী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে লড়বেন দলের অন্যতম শীর্ষ নেতা ও চেয়ারপারসনের বিশেষ সহকারী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মহাসচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।
এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডাঃ জাহিদ হোসেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা মনে করছেন, চিকিৎসক পেশা থেকে উঠে আসা ও দলীয় নেতৃত্বে দীর্ঘ অভিজ্ঞতার কারণে ডাঃ জাহিদ হোসেন এ অঞ্চলে বিএনপির ঘাঁটিকে আরও সুসংগঠিত করতে সক্ষম হয়েছেন। বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাটে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ইতোমধ্যেই লক্ষণীয়ভাবে বেড়েছে।

অনেকে মনে করছেন, জাতীয় ও স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সংগঠনের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠার কারণে তিনি এ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছেন। ফলে দিনাজপুর-৬ আসনে তাঁকে ঘিরে বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা ও জয়ের প্রত্যাশা।

উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ