1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দিনাজপুরে দুই হেভিওয়েট প্রার্থী পেল বিএনপি — দিনাজপুর-৩ এ বেগম খালেদা জিয়া, দিনাজপুর-৬ এ ডাঃ জাহিদ হোসেন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে দুই হেভিওয়েট প্রার্থী পেল বিএনপি — দিনাজপুর-৩ এ বেগম খালেদা জিয়া, দিনাজপুর-৬ এ ডাঃ জাহিদ হোসেন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলায় দুই হেভিওয়েট প্রার্থী মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন দলীয় প্রার্থী হিসেবে লড়বেন।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে, যার মধ্যে দিনাজপুর জেলা থেকে এ দুইজনের মনোনয়নকে “রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত” হিসেবে দেখা হচ্ছে।

দিনাজপুর-৩ আসনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা এ অঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অপরদিকে দিনাজপুর-৬ আসনে চিকিৎসক ও দলের শীর্ষস্থানীয় নেতা প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মনোনয়নকে সংগঠনের তৃণমূল পর্যায়ে উদ্দীপনার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় সচেতন মহল বলছেন, দিনাজপুরে বিএনপির এ দুটি মনোনয়ন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ—একদিকে ঐতিহ্য, অন্যদিকে তরুণ নেতৃত্ব ও সাংগঠনিক গতিশীলতা। বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাটে ইতোমধ্যে ডাঃ জাহিদ হোসেনকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে জয়ের প্রত্যাশা ও মাঠের উত্তেজনা বাড়তে শুরু করেছে।

উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ