1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জামালগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে শীর্ষক মাঠ সেমিনার অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে শীর্ষক মাঠ সেমিনার অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের উদ্যোগে “আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ৩১ দফা” শীর্ষক মাঠ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকাল ৩টার দিকে ভীমখালী বাজারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভাবনা ও তা প্রচারের লক্ষ্যে আয়োজিত এ মাঠ সেমিনারে ওয়ার্ড পর্যায়ের কৃষক, শ্রমিক, মহিলা প্রতিনিধি, ইমাম-মুয়াজ্জিন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, মৎস্যজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ভীমখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক রইছ আলী তালুকদার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনবারের সাবেক সংসদ সদস্য নজির হোসেনের স্ত্রী ও জেলা বিএনপির নেত্রী সালমা নজির।

বক্তৃতায় সালমা নজির বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানোর আন্দোলন। দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলেও জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জামালগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল করিম হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মশিউর রহমান জুনায়েদ, ভীমখালী ইউনিয়ন বিএনপির সদস্য মতিউর রহমান, সেলিম জায়গীরদার, মদরিছ মিয়া চৌধুরী, মবসুর আলী, সমাজসেবক হুসাইন আহমেদ বিপ্লব ও আবুল কালাম প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠান জনগণের কাছে জবাবদিহিতামূলক হবে।

অপরদিকে ভীমখালি উচ্চ বিদ্যালয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালমা নজির একটি আম গাছ রোপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ