মোঃ ইমরান হোসাইন বাউফল উপজেলা প্রতিনিধি,
পটুয়াখালীর বাউফল উপজেলার গেট থেকে সোনালী ব্যাংক পিএলসি বাউফল শাখা স্থানান্তরের প্রক্রিয়ার বি,রু,দ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ নভেম্বর) সকাল ১১ টার সময় উপজেলার গেট সংলগ্ন সোনালী ব্যাংকের প্রবেশ মুখে কয়েকশত গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, যেহেতু ব্যাংকটি উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত তাই উপজেলার মানুষের সুবিধার কথা বিবেচনা করে ব্যাংকটি তার বর্তমান স্থানে রাখার প্রয়োজন রয়েছে। স্থানান্তর হলে বয়স্ক ও দূরবর্তী এলাকার গ্রাহকদের ব্যাংকিং সেবা নিতে চ,র,ম ভোগান্তি পোহাতে হবে।