1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুড়িগ্রামের ডা: সফিকুল ইসলাম, ড্যাবের কেন্দ্রীয় কমিটিতে সহ দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ডা: সফিকুল ইসলাম, ড্যাবের কেন্দ্রীয় কমিটিতে সহ দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

মাইনুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের কৃতি সন্তান ডা: মোঃ সফিকুল ইসলাম ড্যাবের কেন্দ্রীয় কমিটিতে সহ-দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে সহ-দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের কৃতি সন্তান ডা: মোঃ সফিকুল ইসলাম । বর্তমানে তিনি ঢাকা পিজি হাসপাতালে কর্মরত আছেন ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে জনগণের সেবা করে যাচ্ছেন। প্রত্যক্ষ ভোটে সভাপতি, মহাসচিব নির্বাচিত হওয়ার আড়াই মাস পরে ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব। গত মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড্যাবের ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন জানানো হয়েছে। গত ৯ অগাস্ট ড্যাবের সম্মেলনে সরাসরি ভোটে হারুন আল রশীদ সভাপতি এবং জহিরুল ইসলাম শাকিল মহাসচিব নির্বাচিত হন। পূর্ণাঙ্গ কমিটি ছাড়াও ৫৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও অনুমোদন দিয়েছে বিএনপি। পূর্ণাঙ্গ কমিটিতে একজন সিনিয়র সহসভাপতি, ৪৫ জন সহসভাপতি, একজন করে কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ৩১জন যুগ্ম মহাসচিব রয়েছে। এছাড়া সাংগঠনিক-সহসাংগঠনিক, সম্পাদকীয় বিভিন্ন পদসহ সদস্য পদ মিলে সর্বমোট ২৭৬ জন চিকিৎসক কমিটিতে স্থান পেয়েছেন। ড্যাব এর প্রধান পৃষ্ঠপোষক আগামীর দেশনায়ক তারেক রহমানকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ একটি সুন্দর কমিটি উপহার দেওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সাথে কুড়িগ্রামের কৃতি সন্তান ডা: মোঃ সফিকুল ইসলাম ড্যাবের কেন্দ্রীয় কমিটিতে সহ-দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ