1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ার সাচারে বাংলাদেশ জামায়াতে ইসলামির গণসংযোগ অনুষ্ঠিত কচুয়া প্রতিনিধি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ার সাচারে বাংলাদেশ জামায়াতে ইসলামির গণসংযোগ অনুষ্ঠিত কচুয়া প্রতিনিধি

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

মোঃ আবু ইউসুফ উদয়

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামির উদ্যোগে এক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী ও নেতাকর্মীরা এ গণসংযোগে অংশগ্রহণ করেন।
গত ২ নভেম্বর (রবিবার) বিকেল ৪টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের বায়েক ও জোয়ারীখলা এলাকায় এ গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে জোয়ারীখলা মুন্সিবাড়ি জামে মসজিদ আসরের নামাজ আদায় করেন নেতা কর্মীরা।তার সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মিছিল শুরু হয়।মিছিলটি বায়েক বাজারে গিয়ে শেষ হয়।
গণসংযোগ চলাকালে অংশগ্রহণকারীরা “নারায়ে তাকবীর—আল্লাহু আকবার”, “দ্বীন ইসলাম জিন্দাবাদ”, “দাঁড়িপাল্লা জিন্দাবাদ”সহ বিভিন্ন স্লোগান দেন।
গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। তিনি এলাকায় সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন, দোয়া চান এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ইউনিয়ন আমির মীর মোহাম্মদ আজিজুজ্জামান, ইউনিয়ন সেক্রেটারি আবু তাহের মাসুম, ১নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
গণসংযোগ শেষে উপস্থিত জনগণ দলীয় প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ