1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় একাধিক মামলার আসামি দুর্ধর্ষ চোর এমদাদ পুলিশের হাতে আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় একাধিক মামলার আসামি দুর্ধর্ষ চোর এমদাদ পুলিশের হাতে আটক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সনাতন্দী গ্রাম থেকে বিস্ফোরক মালামালসহ মোট ছয় মামলার আসামি দুর্ধর্ষ চোর মোঃ এমদাদ কাজ (৩৮) কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সালথা থানার একটি টিম তাকে ওই এলাকা থেকে গ্রেফতার করে, পরে শনিবার(১ নভেম্বর) দুপুরে তাকে ফরিদপুর আদালতে পূরণ করা হয়। আটককৃত এমদাদ কাজী ঐ গ্রামের মৃত সিদ্দিক কাজীর ছেলে। পুলিশ জানায়, এমদাদ কাজী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তার বিরুদ্ধে বিস্ফোরক আইন, চুরি ও সাধারণ অপরাধের অভিযোগে সালথা থানায় একাধিক মামলা রয়েছে। এ সব মামলার মধ্যে বিস্ফোরক আইনে ডায়ার করা মামলায় আদালতে গ্রেফতারি পরোয়ানো জারি হওয়ায় তাকে আটক করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন ” গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সনাতন্দী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এমদাদ কাজী কে তাল নিজ বাড়িতে নাটক করা হয়। তার বিরুদ্ধে আরো পাঁচটি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে পূরণ করা হয়েছে।
ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চলমান মামলা গুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এমদাদ কাজী এলাকায় চোরাই পণ্যের সঙ্গে জড়িত থাকায় অভিযোগ একাধিক বার অভিযুক্ত হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ